শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কাঠমান্ডুতে শুক্রবার পর্যন্ত কারফিউ জারি

কাঠমান্ডুতে জারি করা নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাস্তায় যাত্রীদের পরিচয়পত্র ও নথিপত্র পরীক্ষা করছেন সেনা সদস্যরা/ ছবি- এএফপি

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতির কারণে কাঠমান্ডুতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত কারফিউ জারি করেছে নেপালি সেনাবাহিনী।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, চলমান অস্থিরতার মধ্যে জনগণ ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে এই নির্দেশ জারি করা হয়েছে। নেপালের সংবাদমাধ্যম খবরহাব এ খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দেশের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা নিশ্চিত করার ভার নিয়েছে তারা।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার পরই সেনারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। আইন-শৃঙ্খলা ফেরাতে রাজধানী কাঠমাণ্ডুর রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com