বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

কম্বোডিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত

অনলাইন ডেস্ক ।।
কম্বোডিয়ার একটি সামরিক সেনা ঘাঁটিতে গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সদস্য।

আল জাজিরার খবর অনুসারে, শনিবার (২৭ এপ্রিল) বিকালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট। ফেসবুকে প্রকাশিত এক পোস্টে হুন মানেট বলেন, আমরা গভীরভাবে মর্মাহত। কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলের কাম্পং স্পিউ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হুম মানেট বলেন, নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থ প্রদান করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তাতে ধোঁয়ায় ঢাকা একটি ধ্বংসপ্রাপ্ত একতলা ভবন দেখা যাচ্ছে। হতাহত ব্যক্তিদের হাসপাতালে নেয়ার দৃশ্যও উঠে এসেছে ছবিতে। এছাড়া গ্রামের বাসিন্দারাও তাদের ঘরের ভাঙা জানালার ছবিও অনলাইনে শেয়ার করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com