শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কবি মাকিদ হায়দার মারা গেছেন

কবি মাকিদ হায়দার

একুশের কণ্ঠ ডেস্ক:: বাংলা একাডেমির সত্তরের দশকের কবি মাকিদ হায়দার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় উত্তরার নিজ বাসায় তিনি মারা যান।

মাকিদ হায়দারের ছেলে আসিফ হায়দার মৃত্যুর বিয়ষটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কবি মাকিদ হায়দার ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর পাবনার হায়দার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবারের প্রত্যেকেই বাংলা ভাষায় প্রতিষ্ঠিত সাহিত্যিক। প্রত্যেকে স্বনামে পরিচিত। তাদের মধ্যে প্রয়াত হয়েছেন বরেণ্য নাট্যকার জিয়া হায়দার ও রশিদ হায়দার। আরেক ভাইদের একজন নির্বাসিত কবি দাউদ হায়দার। অন্যদের মধ্যে রয়েছেন জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার। তারাও সাহিত্য-সংস্কৃতির সঙ্গে জড়িত।

পাঁচ দশক ধরে সাহিত্যে একটানা ভূমিকা রেখে গেছেন মাকিদ হায়দার। নিজস্ব একটা ভাষায় কবিতা লেখেছেন, সেই ভাষা ছিল আধুনিক ও পরিমিত।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, ‘রোদে ভিজে বাড়ি ফেরা’ ‘আপন আঁধারে একদিন’ ‘রবীন্দ্রনাথ: নদীগুলা’ ‘বাংলাদেশের প্রেমের কবিতা’ ‘যে আমাকে দুঃখ দিলো সে যেনো আজ সুখে থাকে’ ‘কফিনের লোকটা’ ‘ও প্রার্থ ও প্রতিম’ ‘প্রিয় রোকানালী’ ‘মমুর সাথে সারা দুপুর’ ।

বাংলা একাডেমির নজরুল মঞ্চে শ্রদ্ধা জ্ঞাপন

বিশিষ্ট কবি ও বাংলা একাডেমির ফেলো মাকিদ হায়দারের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলা একাডেমি।

বুধবার (১০ জুলাই) এক শোক বার্তায় বাংলা একাডেমি জানায়, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মাকিদ হায়দারের মরদেহ আজ দুপুর ২টা থেকে ২টা ৩০টা মিনিট পর্যন্ত বাংলা একাডেমির নজরুল মঞ্চে রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com