সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ওবামাসহ ৫০০ আমেরিকানকে নিষিদ্ধ করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ‘৫০০ আমেরিকানকে’ নিষিদ্ধ করেছ রাশিয়া।

শুক্রবার রাতে এ ঘোষণায় রাশিয়া জানায়, এসব আমেরিকান রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। জো বাইডেন প্রশাসনের জারি করা রুশবিরোধী অবরোধের জের ধরে এই নিষেধাজ্ঞা দিলো মস্কো।

নিষেধাজ্ঞার শিকারদের মধ্যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যান, বেশ কয়েকজন মার্কিন সিনেটর, সম্ভাব্য পরবর্তী চেয়ারম্যান অব দি জয়েন্ট চিফস চার্লস জিউ ব্রাউন জুনিয়র, সিএনএনের সাংবাদিক এরিন বারনেট, জিমি কিমেলও রয়েছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপকে যৌক্তিক প্রতিপন্ন করে তাদের ওয়েবসাইটে জানায়, ওয়াশিংটনের জানা উচিত, রাশিয়ার বিরুদ্ধে যেকোনো বৈরী হামলা প্রবল প্রতিক্রিয়া ছাড়া যাবে না।

নিষিদ্ধ করা ব্যক্তিদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, তা আলাদাভাবে জানায়নি রাশিয়া। তাছাড়া রাশিয়ায় প্রবেশ ছাড়া আর কী ধরনের সমস্যায় এসব লোক পড়বেন, তাও জানানো হয়নি।

সূত্র : সিএনএন

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com