শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ওদের হাত থেকে দিল্লিও কেড়ে নেব : মমতা

মমতা ব্যানার্জি। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বিধানসভা নির্বাচনে বাংলায় জয় পেলে বিজেপিকে শূন্য করে দেবেন এবং তাদের হাত থেকে দিল্লিও কেড়ে নেবেন।

সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীদের নিয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

মমতা ব্যানার্জি বলেন, বিজেপি ভোটার তালিকা সংশোধনের নামে ষড়যন্ত্র করছে। কার নাম তালিকা থেকে বাদ যাবে, তা নাকি বিজেপির পার্টি অফিসে ঠিক করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন।

সংখ্যালঘু, আদিবাসী, তপশিলি, রাজবংশী ও মতুয়াসহ সব মানুষকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজেপিকে ভোটের বাক্সে জবাব দিতে হবে।

মমতা আরও বলেন, ভোটার তালিকায় বাংলা ও ইংরেজি নামের বানানে অনেক ভুল রয়েছে। কোথাও পদবি বদলে গেছে, কোথাও বিয়ের কারণে নারীদের নাম বাদ পড়েছে। তিনি দাবি করেন, এসব অনিয়মের জন্য নির্বাচন কমিশনও দায়ী।

সভা শেষে তিনি বলেন, যতই এসআইআর করুক, বাংলায় বিজেপি জিতবে না। ২০২৬ সালে বিজেপি ও সাম্প্রদায়িক শক্তির বিদায় হবে। আমার লড়াইকে সম্মান জানাতে হলে সবাইকে একসঙ্গে লড়তে হবে এবং জিততে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com