শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি

এবি পার্টির চেয়ারম্যান হলেন মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান হলেন মঞ্জু

নিজস্ব প্রতিবেদক:: আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন মজিবুর রহমান মঞ্জু। অন্যদিকে, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (১১ জানুয়ারী) নির্বাচনের ফল ঘোষণার মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এর আগে শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টায় শুরু হয় এবি পার্টির চেয়ারম্যান নির্বাচনের ভোটগ্রহণ। শেষ হয় রাত ৯টায়। সারাদেশ থেকে আসা কাউন্সিলররা সশরীরে ও অনলাইনে ভোটে অংশ নেন।

ভোট গ্রহণ শেষে শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল শুরু হয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

এবি পার্টির চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী ছিলেন তিনজন। তারা হলেন- দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এএফ সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু) এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম।

প্রসঙ্গত, প্রায় ২৮০০ কাউন্সিলরের ভোটে এই তিনজনের মধ্য থেকে চেয়ারম্যান পদে মজিবুর রহমান মঞ্জু নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com