সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

উত্তর ভারতে ভয়াবহ তাপদাহে ৯৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে ভয়াবহ তাপদাহে গত তিন দিনে অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা রোববার জানিয়েছেন।

কয়েক দিন ধরেই উত্তর ভারতের তাপমাত্রা অসহনীয় অবস্থায় পৌঁছে গেছে। তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াসের (১০৪ ডিগ্রি ফারেনহাইট) বেশি ওঠেছে।

প্রাপ্ত হিসাব অনুযায়ী উত্তরপ্রদেশে ৫৪ জন এবং বিহারে ৪৪ জনের মৃত্যু হয়েছে।

উত্তর প্রদেশের বাল্লিয়া জেলার একটি গ্রামেই ওই ৫৪ জনের সবাই মারা গেছে। সেখানকার অন্তত ৪০০ লোক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডা. এস কে যাদব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন যে বিষয়টি খতিয়ে দেখতে রাজধানী লখনৌ থেকে একটি দল আসবে।

তিনি বলেন, তাপদাহ বা অন্য কোনো কারণে মারা গেছে কিনা তা তারা নির্ধারণ করবে।

বাল্লিয়া গ্রামে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

বিহার রাজ্যে মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ৩৫ জনই পাটনা নগরীর। রাজ্যের অন্যান্য স্থানে মারা গেছে বাকি ৯ জন। এখানেও প্রচণ্ড তাপদাহ বিরাজ করছে।

বিহারের রাজধানী পাটনায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আরো কয়েকটি জেলার তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে গেছে।

সূত্র : ডেইলি সাবাহ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com