রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ঈদের ফিরতি ট্রেনযাত্রা: ৮ এপ্রিলের টিকিট পাওয়া যাবে আজ

ঈদের ফিরতি ট্রেনযাত্রা: ৮ এপ্রিলের টিকিট পাওয়া যাবে আজ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের আসন্ন পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি চলছে।

শনিবার (২৯ মার্চ) পাওয়া যাবে আগামী ৮ এপ্রিলের টিকিট।

যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।

প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট অনলাইনে বিক্রি হয়। এসময় পাওয়া যায় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। এছাড়া দুপুর ২টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৮ মার্চ। এছাড়া ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

কর্মপরিকল্পনায় বলা হয়েছে, বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে।

নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরো জোরদার করা হবে। এছাড়া র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে।

টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। জয়দেবপুরের পাশাপাশি বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন হতে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। এছাড়া ঈদ উপলক্ষে ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরের ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com