শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

ইসলামপুরে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত : ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে অসহায় এক পরিবারের বসত ঘরপুড়ে ছাই হয়েছে। পৌর এলাকার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়ায় গ্রামে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার দুপুরে (৬ ফেব্রুয়ারী) পৌর এলাকার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের গেন্দা শেখের পুত্র আঃ ছাত্তার আলীর বসত ঘরে আগুন লাগে। আগুনে লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ঘরে থাকা আসবাবপত্র সহ সকল কিছুই ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

বৈদ্যুতিক সট সার্কিটে অগ্নিকান্ডের সূত্রপাতের হতে পারে বলে ধারণা করেন তারা।
ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেছি। এতে প্রায় ৪ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com