শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ইরানে বন্দুক হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ইরানে পৃথক দুই হামলায় অন্তত পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

চিস্তান ও বেলুচিস্তানের খাশ-ইরানশাহর রুটে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার।

পুলিশের তথ্য কেন্দ্রের বরাত দিয়ে তারা জানায়, হামলাকারীরা দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তবে তাদের ধরতে তল্লাশি চলছে। সীমান্তবর্তী প্রদেশ চিন্তান ও বেলুচিস্তানের শহর ইরানশাহর রাজধানী জাহেদান থেকে ৩৩৭ কিলোমিটার দূরে অবস্থিত।

এ পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে সূত্র জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জইশ-ই-আদল জঙ্গিগোষ্ঠী জড়িত থাকতে পারে। সাম্প্রতিক বছরগুলোকে এই প্রদেশে পুলিশের ওপর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com