বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:: ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আবিয়ান প্রদেশের একটি মিলিটারি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন ইয়েমেনীয় সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো ১৮ জন। এর আগে মার্চ মাসেও সেনাবাহিনীদের উদ্দেশ্যে বোমা হামলা করা হয়েছিল।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলায় নিরাপত্তা রক্ষার্থে নিয়োজিত থাকা একটি সেনাবাহিনীর একটি চৌকিতে বোমা হামলা করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে যানবাহিত বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে এই হামলা করা হয়েছে।

এদিকে, আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়াান পেনিনসুললা (একিউএপি) এক বিবৃতির মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে বলেও জানায় আল জাজিরা।

উল্লেখ্য, গত কয়েক বছরে দক্ষিণ ইয়েমনে বেশ কয়েকটি হামলা চালিয়েছে একিউপি। চলতি বছরের গত মার্চেও সেনাবাহিনীর একটি চেকপোস্ট লক্ষ্য করে বোমা হামলা করেছিল তারা। মার্চের বোমা হামলায় ২ সেনা সদস্য নিহত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com