শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি

ইয়েমেনি উপকূলে নৌকা ডুবিতে ৬৮ অভিবাসীর মৃত্যু

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ইয়েমেনের উপকূলে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬৮ জন আফ্রিকান শরণার্থী ও অভিবাসী নিহত হয়েছেন। এঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও ৭৪ জন।

জাতিসংঘের অভিবাসন সংস্থার বরাতে এ তথ্য দিয়েছে আল জাজিরা।

ইয়েমেনে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রধান আবদুসাত্তোর এসোয়েভ অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ১৫৪ জন ইথিওপিয়ান নাগরিক নিয়ে নৌকাটি ইয়েমেনের আবইয়ান প্রদেশের কাছে ডুবে যায়।

তিনি বলেন, জাহাজডুবিতে ১২ জন বেঁচে গেছেন। খানফার জেলায় ৫৪ জন শরণার্থী ও অভিবাসীর মৃতদেহ ভেসে এসেছে এবং অন্য ১৪ জনকে অন্য একটি স্থানে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তাদেরকে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইয়েমেনি স্বাস্থ্য কর্তৃপক্ষ আগে জানিয়েছিল যে, ৫৪ জন মারা গেছেন।

জাঞ্জিবারের স্বাস্থ্য অফিসের পরিচালক আব্দুল কাদের বাজামিল বলেছেন, কর্তৃপক্ষ শাকরা শহরের কাছে নিহতদের দাফনের ব্যবস্থা করছে এবং কঠিন পরিস্থিতির মধ্যেও অনুসন্ধানের সুযোগ অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com