শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

আশুলিয়ায় ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি

আশুলিয়ায় ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি

সাভার (ঢাকা) প্রতিনিধি:: বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) গতকালের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আজ সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো খোলার কথা ছিল। কিন্তু তা থাকা সত্ত্বেও ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আশুলিয়ার অন্তত ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি দেন কারখানা কৃর্তপক্ষ।

জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। এতে সকাল ৮টা থেকেই শুরু হয় কারখানার উৎপাদন কাজ। কিন্তু সকাল ১০টার দিকে ন্যাপটাল, কন্ট্রিনেন্টাল, ইয়াগী, নিউএজিইসহ বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে। পরে কারখানাগুলোতে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকরা বলেন, বিজিএমইএ থেকে কারখানাগুলো খোলার নির্দেশ দিয়েছিল। কিন্তু মালিক পক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কোনো কথা বলছে না। আশুলিয়ায় অন্যান্য পোশাক কারখানায় মালিক পক্ষ দাবি মেনে নিয়েছে। তাই সেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।

বাংলাদেশ গামের্ন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। তবে সকাল সাড়ে ৯টার পর থেকেই কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি পালন করে। তখন কারখানায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। মালিক পক্ষ শ্রমিকদের দাবিগুলো নিয়ে তাদের সঙ্গে বৈঠক করলে সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাবে বিশৃঙ্খলার কোনো সংবাদ পাওয়া যায়নি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com