বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার ব্যক্তিগত ও রাজনৈতিক কারণ উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে ডাবলিনে সরকারি ভবনের বাইরে ভারাদকার বলেন, আইরিশ প্রধানমন্ত্রী হিসেবে আমি সেরা মানুষ নই।

আগামী মাসে সংসদের অবকাশ শেষে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। সে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

ভারাদকর ফাইন গেইল দলের নেতা নির্বাচিত হওয়ার পর ২০১৭ সালে প্রধানমন্ত্রী হন। তিনি দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ও দেশটির প্রথম সমকামী নেতা।

ভারাদকার বলেন, “আমি আজ থেকেই ফাইন গেইলের সভাপতি ও নেতা হিসেবে পদত্যাগ করছি। তাছাড়া প্রধানমন্ত্রী নির্বাচন হয়ে গেলে এখান থেকেও আমি সরে যাব।”

“পদত্যাগের সিদ্ধান্তটি অনেকের কাছে বিস্ময় ও কারো কারো জন্য হতাশার হবে। তবে সিদ্ধান্তটি দেশের সর্বোত্তম স্বার্থের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে” বলেন ভারাদকার।

আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন, ভারাদকারের এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।

সূত্র: সিএনএন

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com