বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

আবুধাবিতে সড়ক দূর্ঘটনায় ফটিকছড়ির আমান উল্লাহর মৃত্যু

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি থেকে॥ প্রবাসের মাটিতে স্বপ্ন পূরণের আগে সড়কের নির্মমতায় ঝরে গেল এক তরুণের প্রাণ। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টিলা বাড়ার সন্তান মোহাম্মদ আমান উল্লাহ (২৫)। তিনি স্থানীয় নুরুল ইসলামের কনিষ্ঠ পুত্র।

গত শনিবার (১৬ আগস্ট) বিকালে আবুধাবির ইলেট্রা রোডে একটি ভাড়ায় চালিত প্রাইভেটকারকে পিছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান, যার মধ্যে দুইজন ছিলেন চট্টগ্রামের প্রবাসী। তাদেরই একজন আমান উল্লাহ। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় পরিবারের কাছে তার মৃত্যুর সংবাদ পৌঁছায়।

স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২২ সালে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন আমান উল্লাহ। পরিবারের আশা ছিল আগামী মাসে তিনি দেশে ফিরবেন, ফিরে আসবেন মায়ের আঁচলে, ভাই-বোনের ভালোবাসায়। কিন্তু হঠাৎ করেই সেই অপেক্ষা আর স্বপ্ন নিভে গেলো সড়কের ধুলোয়।

মাত্র ২৫ বছরের তরুণ আমান উল্লাহ ছিলেন ৪ ভাই ২ বোনের মধ্যে সবার ছোট। পরিবার ও স্বজনদের বুক ভাঙা আহাজারিতে আজ ভূজপুরে নেমে এসেছে শোকের ছায়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com