বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইসরায়েলের হুমকি

অনলাইন ডেস্ক।।
শুক্রবার (৩ মে) আইসিসির প্রসিকিউটর করিম খানের হেগভিত্তিক কার্যালয় এক বিবৃতিতে বলেছে, কর্মকর্তাদের বাধা, ভয় দেখানো বা অন্যায়ভাবে প্রভাবিত করার সব প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌশুলির দপ্তর (প্রসিকিউটর অফিস) কর্মকর্তাদের ভয় দেখানো বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের হুমকি বিশ্বের স্থায়ী যুদ্ধাপরাধ আদালতের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

প্রসিকিউটরের বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ নেই।
সম্প্রতি ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা গাজায় ইসরায়েলের যুদ্ধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করলে আইসিসিকে পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। এরপর আইসিসি এই বিবৃতি জারি করল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অফিস (আইসিসি) গঠনমূলকভাবে সকল অংশীজনের সাথে সম্পৃক্ত হবে যখন এই সংলাপ রোম স্ট্যাসের অধীন এর ম্যান্ডেটের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। উল্লেখ্য, রোম স্ট্যাটাসের অধীন সংস্থা (আইসিসি) স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করবে বলে বিধি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com