রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

অভিজিৎ হত্যায় মেজর জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক::

অভিজিৎ রায় হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের মেজর জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) প্রস্তুত করেছে পুলিশ। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে এটি। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর চার্জশিট দাখিল করা হবে আদালতে।

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকা ১১ জনকে চিহ্নিত করেছি। এর বাইরে অভিজিৎকে হত্যায় প্ররোচনাকারী হিসেবে অভিযুক্ত রয়েছে শফিউর রহমান ফারাবী নামে আরেকজন।

গ্রেফতার হয়েছে মোজাম্মেল হোসেন সায়মন, সোহেল ও আরাফাত। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তাদের জবানবন্দি থেকে জানা গেছে মেজর জিয়ার নেতৃত্বে ১১ জন কিলিং মিশনে অংশ নেয়। কিলিং মিশন সফলে মূল ভূমিকা রাখে মুকুল রানা, যে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com