বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
অপহরণের ৩মাস পর ঢাকার এক স্কুল ছাত্রীকে শ্রীনগর থেকে উদ্ধার করেছে পুলিশ। ১১ মার্চ শনিবার রাতে শ্রীনগর থানার পুলিশ উপজেলার দক্ষিন পাইকশা গ্রামের মিন্টু মিয়ার বাড়ী থেকে অপহৃতাকে উদ্ধার করে। পুলিশ জানায় ঢাকার যাত্রাবাড়ীতে বসবাসরত মনির হোসেনের মেয়ে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী রোকেয়া আক্তার লামিয়া (১৫) স্কুল থেকে বাসায় ফেরার পথে ২১ডিসেম্বর বিকেলে নিখোঁজ হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা মনির হোসেন ২৪ ডিসেম্বর যাত্রাবাড়ী থানায় ৩জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করে। আসামীরা হল মোঃ সুমন মিয়া (২৪), সোহেল রানা (২২), আবীর হোসেন (২৫)। অপহরণকারী ৩ জনেরই বাড়ী শ্রীনগর উপজেলার দক্ষিন পাইকশা গ্রামে। শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, ভিকটিমকে উদ্ধার করার পর ওই রাতেই যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।