সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

অঘোষিত সামরিক শাসনের অধীনে পাকিস্তান: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘সেনা সমর্থিত’ সরকার কার্যত গৃহবন্দি করে রেখেছে।

লাহোরের জামান পার্কে পুলিশ ঘেরা বাড়ি থেকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেছেন, পাকিস্তান অঘোষিত সামরিক শাসনের অধীনে। গণতন্ত্রের প্রতি সব ধরনের উদ্যোগ হুমকির মুখে। এর ফলে সবকিছু উল্টে যেতে পারে।

গত বছর অনাস্থা ভোটে ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর সাবেক এই ক্রিকেট তারকা অবিরাম নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করতে থাকেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের তীব্র বিরোধিতা ও সমালোচনা শুরু করেন। উৎখাতের জন্য সেনাবাহিনীকে দায়ী করেন। ৯ মে ইমরান খানকে গ্রেফতারের পর তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের কর্মী-সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এরপর শুরু হয় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের অভিযান।

ইমরান খান বলেন, মনে হচ্ছে তারা মনস্থির করে ফেলেছে। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমাকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। তারা আমাকে কারাগারে পাঠাবে অথবা নিশ্চিহ্ন করার চেষ্টা করবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com