বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

মাগুরার শিশুটির জীবন সংকটাপন্ন, দেশবাসীর নিকট দোয়া চেয়েছে সেনাবাহিনী

মাগুরার শিশুটির জীবন সংকটাপন্ন, দেশবাসীর নিকট দোয়া চেয়েছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশুটির জীবন সংকটাপন্ন। সে এখন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের পিআইসিইউ’তে চিকিৎসাধীন।

বুধবার (১২ মার্চ) রাতে শিশুটির জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুকে পেজ থেকে পোস্ট করা হয়েছে।

এতে জানানো হয়েছে, মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাধীন। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং তদনুযায়ী সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

পোস্টে আরো বলা হয়, শিশুটি বুধবার একদিনে চারবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে এবং পিসিআর দেওয়ার মাধ্যমে স্থিতিশীল করা হয়েছে। তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। এছাড়াও অন্যান্য জটিলতার পাশাপাশি শিশুটির রক্তচাপ ৬০/৪০, যা আরো নিম্নমুখী। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত ৮ মার্চ সন্ধ্যা ৬টায় শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়। শিশুটির সুস্থতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com