বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় নিরাপত্তা দায়িত্বে থাকা আনসার সদস্যের গুলিতে অন্য এক আনসার সদস্য বজেন্দ্র বিশ্বাস (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে আটক করেছে ভালুকা মডেল পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার মেহরাবাড়ী এলাকায় লাবিব গ্রুপের মালিকানাধীন সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানার ভিতরে এ ঘটনা ঘটে।

নিহত আনসার সদস্যের নাম বজেন্দ্র বিশ্বাস। তিনি সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের প্রবিত্র বিশ্বাসের ছেলে। অপরদিকে অভিযুক্ত নোমান মিয়া সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নোমান মিয়া ও বজেন্দ্র বিশ্বাস একসঙ্গে বসে ছিলেন। এ সময় অসাবধানতাবশত দুষ্টুমির ছলে নোমান মিয়ার হাতে থাকা শটগান দিয়ে বজেন্দ্র বিশ্বাসকে বাম উরুতে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ আহত বজেন্দ্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত নোমান মিয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com