বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় নিখোঁজের ২দিন পর যুবকের ভাসমান লাশ উদ্ধার

ভালুকায় নিখোঁজের ২দিন পর যুবকের ভাসমান লাশ উদ্ধার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সজল (২৩)। সে ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার মৃত সমর আলীর ছেলে।

বুধবার (৭ মে) সকালে ফায়ার সার্ভিসের পাশের রফিক কুমারের বিলে লাশটি পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে ভালুকা মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল ওই বিলে কাজ করতেন। গত সোমবার (৫ মে) দুপুরের পর থেকে সে নিখোঁজ ছিলেন। সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ জানায়, নিহতের হাতে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল হুদা খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com