বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

বাবুরচর প্রিমিয়ার লীগের মেগা ফাইনালে কাড়াল ফ্যামিলি ওয়েল ফেয়ার ক্রিকেট দল

বাবুরচর প্রিমিয়ার লীগের মেগা ফাইনালে কাড়াল ফ্যামিলি ওয়েল ফেয়ার ক্রিকেট দল বাবুরচর প্রিমিয়ার লীগের মেগা ফাইনালে কাড়াল ফ্যামিলি ওয়েল ফেয়ার ক্রিকেট দল

সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ বাবুরচর প্রিমিয়ার লীগের মেগা ফাইনাল পর্বে বিজয়ী হয়েছে চরনাছিরপুর ইউনিয়নের কাড়াল ফ্যামিলি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ক্রিকেট দল।

সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার বিকেল ৩টায় মেগা ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন মোঃ ফজলুর রহমান,অতিরিক্ত সচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং ব্যবস্থাপনা পরিচালক ওয়াসা ঢাকা।

বাবুরচরের বেসরকারি প্রতিষ্ঠান অগ্রযাত্রা ওয়েলফেয়ার এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাখাওয়াত হোসেন খান। শনিবার অনুষ্ঠিত মেগা ক্রিকেট ফাইনালে নগরকান্দা ক্রিকেট একাডেমী দলকে হারিয়ে কাড়াল ফ্যামিলি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ক্রিকেট দল বিজয় লাভ করে।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিগ্রেডিয়ার মোঃ কাড়াল নাসির উদ্দীন, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন। এছাড়াও সদরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, এ্যাড মাহবুব রহমান দুলাল, জামায়েত নেতা মোঃ মোতালেব মিয়া, বিএনপি নেতা মোখলেছুর রহমান খান, বাবুল মুন্সি, মিন্টু মিয়া, ওবায়দুল খান, আঃ বর মেম্বার প্রমুখগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com