শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে ঢাকার দোহারে শফিকুল নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷
মঙ্গলবার(২৭ জানুয়ারি উপজেলার নিকড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ৷
এসময় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার সত্যতা পাওয়া গেলে জড়িত শফিকুল নামের ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়৷ এছাড়া মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়৷
অভিযান ও জরিমানার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এধরণের অভিযান দোহারে চলমান থাকবে বলেও জানান তিনি।