বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

জামায়াতের নিবন্ধন প্রশ্নে আপিলের চূড়ান্ত শুনানি মঙ্গলবার

জামায়াতের নিবন্ধন প্রশ্নে আপিলের চূড়ান্ত শুনানি মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে ১৩ মে।

বুধবার (৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে আপিলের চূড়ান্ত শুনানির জন্য আবেদন করে আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, আগেও এর শুনানি হয়েছে, কিন্তু শেষ হচ্ছে না। জামায়াতের নিবন্ধন না থাকা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি করছে।

এ সময় আপিলটি কোন সালে করা হয়েছে তা জানতে চান প্রধান বিচারপতি। পরে আইনজীবী শিশির মনির আদালতকে জানান, ২০১৩ সালে আপিলটি করা হয়। পরে আগামী মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ।

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির করা আপিল ও লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গত বছরের ১৯ নভেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ। আপিলকারীর পক্ষে সেদিন কোনো আইনজীবী না থাকায় আপিল বিভাগ ওই আদেশ (ডিসমিসড ফর ডিফল্ট) দেন।

পরে দেরি মার্জনা করে আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে দলটির পক্ষ থেকে পৃথক আবেদন করা হয়। এরপর এ বিষয়ে শুনানি নিয়ে গত বছরের ২২ অক্টোবর আপিল বিভাগ আবেদন মঞ্জুর (রিস্টোর) করে আদেশ দেন। পরবর্তীতে জামায়াতের আপিল ও লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। এরই ধারাবাহিকতায় গত ৩ ডিসেম্বর এ বিষয়ে শুনানি শুরু হয়। এরপর আরও কয়েকদিন বিষয়টির শুনানি হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com