বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
প্রত্যাহার ৩০৫, চূড়ান্ত লড়াইয়ে ১৯৬৭ প্রার্থী, প্রতীক বরাদ্দ আজ: কাল থেকে আনুষ্ঠানিক প্রচার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সরকার জুলাই সনদ বাস্তবায়নে ব্যস্ত! অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ: রিজভী ধামরাইয়ে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে রাতভর দলবদ্ধ ধর্ষণ, স্বর্ণালঙ্কার লুট কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার আশ্বাস দিলেন তারেক রহমান বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকির পাল্টা জবাব: সেনা বাড়াচ্ছে ডেনমার্ক

কেরানীগঞ্জে সাড়ে চার হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিম মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময় তার কাছে থাকা মাদক বিক্রির ৪ লাখ ১০ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ইব্রাহিম চাঁদপুর জেলার হাইমচর এলাকার বাসিন্দা।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস-দক্ষিণ) তরিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ইব্রাহিম দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা ইয়াবা ব্যবসা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে ইব্রাহিমের সহযোগী আনোয়ার হোসেন (৫২) পালিয়ে যান। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ইব্রাহিমের বিরুদ্ধে আগেও দুটি ফৌজদারি মামলা রয়েছে। নতুন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com