শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ নিহত ১৫

কলম্বিয়ার নিহত এমপি দিওজেনেস কুইনতেরো

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: কলম্বিয়ায় বিমান বিধ্বস্তের জেরে দেশটির একজন এমপিসহ ১৫ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার শিকার ওই বিমানটি কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সাতেনার একটি উড়োজাহাজ। ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে নিকটবর্তী ওকানা শহরের দিকে যাচ্ছিল বিমানটি। কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোসহ মোট ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু ছিলেন উড়োজাহাজটিতে।

প্রত্যক্ষদর্শী এবং দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ওকানার বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। সাতেনার কর্মকর্তারা জানিয়েছেন, ওকানার আকাশে প্রবেশের পর কন্ট্রোল ট্রাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল উড়োজাহাজিটি। বিমানটি আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয়। বিমনটিতে ২ জন ক্রুসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। তাদের কেউ আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

যে এলকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি ভেনেজুয়েলার কুকুটা প্রদেশের একটি পাহাড়ি এলাকা এবং আবহাওয়ার ঘন ঘন পরিবর্তন ঘটে সেখানে। কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্ত থেকে শুরু করে ওই পুরো এলাকা নিয়ন্ত্রণ করে ন্যাশনাল লিবারেশন আর্মি নামের একটি সশস্ত্র গোষ্ঠী। ইএলএন নামে পরিচিত এই গোষ্ঠীটি কলম্বিয়ার সবচেয়ে বড় গেরিলা গ্রুপ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com