শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর স্লোগানে ভালুকায় জনতার বিক্ষোভ

একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর স্লোগানে ভালুকায় জনতার বিক্ষোভ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ”একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর” স্লোগানে দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়ন এর বিরুদ্ধে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকার সর্বস্তরের জনগণ।

জানা যায়, ১০ মার্চ (সোমবার) বিকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে বাসস্ট্যান্ড এলাকায় এসে মানববন্ধনে মিলিত হয়। এ সময় ধর্ষণ ও ধর্ষকদের বিরুদ্ধে বিক্ষুব্ধ বিভিন্ন স্লোগানে ফুঁসে ওঠে উত্তেজিত জনতা।

উক্ত মানববন্ধনে আলহাজ্ব ড. আবুল কাশেম বক্তব্যে বলেন, এ দেশে নারী নিপীড়ন ও ধর্ষণ দেখতে চাইনা, ধর্ষকদের অনতিবিলম্বে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতে হবে এবং দ্রুত সময়ে বিচার কার্য শেষ করতে হবে। এসময় অন্যান্য বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন ইকবাল ঢালী, জিহাদুর রহমান, আমিনুল ইসলাম অভি, নেহাল আহাম্মেদ, হাসান মাহমুদ, রাকিব মাহমুদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com