বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

দাঁতের ভুয়া ডাক্তারকে গুনতে হয়েছে জরিমানা

জয়পুরহাট  প্রতিনিধিঃ সানাউল্লাহ দেওয়ান (৬৮) দীর্ঘদিন ধরে দাঁতের ডাক্তার পরিচয়ে রোগীদের সেবা দিয়ে আসছিলেন। ‌‌‘বিদ্যুৎ দন্ত চিকিৎসালয়’ নামে একটি প্রতিষ্ঠানও দেন তিনি। কিন্তু ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। কারণ, তিনি ছিলেন ভুয়া ডাক্তার।

বুধবার (৬ অক্টোবর) রাতে জয়পুরহাট জেলা শহরের রেলস্টেশন রোড এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে র‌্যাব।

সানাউল্লাহ দেওয়ান সদর উপজেলার জামালগঞ্জ এলাকার প্রয়াত মহসিন আলী দেওয়ানের ছেলে।এদিকে একই অভিযানে শহরের শতদল ডেন্টালের রাম কমল সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাম কমল সাহা শহরের পাঁচবিবি রোড এলাকার মধুসুদন সাহার ছেলে।

এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিফাতুল ইসলাম, র‌্যাব-৫, ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির এবং সিভিল সার্জন অফিসের ডা. জালাল হোসেন।

অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির বলেন, তারা ভুয়া ডাক্তার ছিলেন এবং বিএমডিসি অ্যাক্ট ২০১০-এর ২৮ এবং ২৯ ধারা লঙ্ঘন করেছেন। এ জন্য বিদ্যুৎ দন্ত চিকিৎসালয়ের সানাউল্লাহ দেওয়ান ও শতদল ডেন্টালের রাম কমল সাহাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেন। এতে সানাউল্লাহকে ৫ হাজার ও রাম কমলকে ২০ হাজার টাকাসহ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com