বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার ইউনিয়নের দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীত বস্ত্র বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান।

এসময় ইউনিয়ন পরিষদের সদস্য আঃ হান্নান, শের আলী, আউয়ুব আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্ত প্রায় তিনশত কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com