শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাটে (১৫ বিজিবি)’র সদস্যরা অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে।
রবিবার (১৩ জানুয়ারী) সকালে ১৫ বিজিবি এর আওতাধীন কাশিপুর বিওপির সীমান্ত পিলার ৯৪২/২-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে আজোয়াটারী নামক এলাকা হতে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ বিজিবি এর আওতাধীন কাশিপুর বিওপির সদস্যগণ সীমান্ত পিলার ৯৪২/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজোয়াটারী নামক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ১৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে।
লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ারুল আলম জানান, সীমান্তবর্তী মানুষকে অবৈধ অনুপ্রবেশ, চোরাকারবারী এবং আন্তঃ সীমান্ত অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যাপক গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। সীমান্তবাসীদের পাশাপাশি সংশিøষ্ট সকলের সাথে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা সীমান্তকে আরো নিরাপদ ও সুরক্ষা রাখতে সহায়তা করবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান অব্যাহত থাকবে।