বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

লালমনিরহাটে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ১২০ বোতল ফেনসিডিলসহ রুহুল আমিন (২৫) নামে ১মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমনিরহাট ডিবি পুলিশ।

রোববার (১৯ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার গোড়ল ইউনিয়নের মালগারা (ফকিরটারী) এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রুহুল আমিন উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া (ফকিরটারী) গ্রামের ফয়জার রহমানের পুত্র।

লালমনিরহাট ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে এস আই মোঃ মাহমুদুল হাসান ও এস আই মোঃ মিজানুর রহমান নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া (ফকিরটারী) গ্রামে অভিযান চালিয়ে রুহুল আমিনকে আটক করেন। পরে তার হাতে থাকা একটি ব্যাগে ল্লাশী করে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনসুর আলী মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশের এই মাদক বিরোধী অভিযান আগামিতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com