রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আদালতের নির্দেশে মৃত্যুর সাড়ে ৩ মাস পর কবর থেকে মোহিদ হোসেন (৫) নামে এক শিশুর লাশ উত্তোলন করেছে পুলিশ।
সোমবার (১৬ জুলাই) দুপুর আড়াই টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদের উপস্থিতিতে উপজেলার কাকিনা ইউনিয়নের জেলে পাড়া গ্রামে কবর থেকে শিশু মোহিদের লাশ উত্তোলন করা হয়।
জানা গেছে, চলতি বছরে ৪ এপ্রিল শিশু মোহিদের মরদেহ ওই এলাকার ওহেদ আলীর পুকুরে ভেসে থাকতে। মরদেহ দেখে স্থানীয়রা তার বাবা আলমঙ্গীর হোসেন খবর দেন। পরে শিশু মোহিদের মরদেহ উদ্ধার করে রাতেই দাফন করেন পরিবার। কয়েক দিন পরে মোহিদের মা শাহেরা আক্তার ময়না তার সৎ মা মিস ডালিয়া বেগমের আচরণ দেখতে পেয়ে মোহিদের বাবা আলঙ্গীর হোসেন কে জানায়। আলমঙ্গীর হোসেনের তালাক প্রাপ্ত স্ত্রী মিস ডালিয়া বেগম পূর্বের শত্রুতার জের ধরে তার সৎ ছেলে মোহিদকে হত্যা করতে পারে। মিস ডালিয়া বেগমকে মোহিদের বাবা আলমঙ্গীর হোসেন সন্দহে করতে শুরু করে। বেশ কয়কদিন পর গত ২০ এপ্রিল কাকিনা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক শহিদ মিস ডালিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে বিস্কুটের সাথে ওষুধ দিয়ে সৎ ছেলে মোহিদকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে।
পরে আলমঙ্গীর ইসলামের তালাক প্রাপ্ত স্ত্রীর নামে লালমনিরহাট আদালতে একটি হত্যা মামলা করলে প্রায় ১ মাস পরে মোহেদির হত্যাকারী সৎ মাকে গ্রেফতার করে পুলিশ।
কালীগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাদল জানান, আদালতের নির্দেশে সোমবার দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোহিদের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।