সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে কলেজের নামে দিন মজুরের জমি দখলের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নামে দিন মজুরের জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার দইখাওয়া গ্রামের মূত শামসুল হকের পুত্র দিনমজুর কালু শেখ ও একই উপজেলার গাওচুলকা গ্রামের মূত কবির হোসেনের পুত্র জহুরুল হক ও ফয়জার আলী এ অভিযোগ করেন।
জেলার গাওচুলকা গ্রামের মূত কবির হোসেনের পুত্র জহুরুল হক বলেন, দইখাওয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নাম ব্যবহার করে আমার ও আমার ছোট ভাই ফয়জারের ১৩ শতাংশ জমি জবর দখল করে নেয়। ওই জমি উদ্ধারে আমরা আদালতে মামলা করলে আদালত আমাদের পক্ষে রায় দেয়। কিন্তু কলেজ কতৃপক্ষ ওই জমি দিতে নারাজ। উপরোন্ত আমাদেরকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে।
দইখাওয়া গ্রামের মূত শামসুল হকের পুত্র কালু শেখও একই অভিযোগ করে বলেন, আমার ক্রয়কৃত ৫৪ শতাংশ জমির মধ্যে ২৭ শতাংশ জমি কলেজে রয়েছে। কিন্তু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ওই জমির দখল ছাড়তে নারাজ। উপরোন্ত আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে বলেন, বেশি বাড়াবাড়ি করলে কলেজের কম্পিউটার চুরির মামলায় ফাঁসায় দেব।
এ বিষয়ে দইখাওয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কলেজের নিকট জমি পেলে নিবে আমার সমস্যা কোথায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com