সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

৯ বছর পর কমিটি পেলো লালমনিরহাট জেলা ছাত্রদল

লালমনিরহাট প্রতিনিধি॥ দীর্ঘ ৯ বছর পর কমিটি পেলো লালমনিরহাট জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের নতুন কমিটিতে নাজমুল হুদা লিমনকে সভাপতি ও জাহাঙ্গীর আলম আনন্দকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক লালমনিরহাট জেলা কমিটি অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিঠুন সরকার মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ লিংকন, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মিন্টুকেসহ ৬ সদস্যেও একটি কমিটি ঘোষণা করা হয়।

জানা গেছে, দীর্ঘ ৯ বছর পর লালমনিরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করলো কেন্দ্রীয় কমিটি। এর আগে জেলা ছাত্রদলে সভাপতি ছিলেন- লালমনিরহাট জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ। হাতীবান্ধা উপজেলা আলিমুদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি হাবিবুর রহমান বলেন, জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় নবাগত কমিটিকে অভিনন্দন।

নবাগত কমিটির সভাপতি নাজমুল হুদা লিমন বৃহস্পতিবার দুপুরে বলেন, কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ছাত্রদলকে আরো গতিশীল রাখবো। কেন্দ্রীয় কমিটির দিক-নির্দেশনা মেনে চলবে এই কমিটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com