বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখারীতে ৮শ বোতল ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী আটক।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে, র্যাবের একটি আভিযানিক দল মধুখালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ও নিয়মিত টহল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মধুখালী রেলগেইট এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
সংবাদ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে বিশেষ আভিযানিক দলটি গত সোমবার রাতে মধুখালী রেল গেইট এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হুমায়ুন কবির(১৯)কে ৮শ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
সে সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের নূর ইসলামের পুত্র। বিপুল পরিমান ফেন্সিডিল সমূহ একটি প্রাইভেটকারের মাধ্যমে বিশেষ কৌশলে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে। এ সময় ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
আটককৃতকে উদ্ধারকৃত প্রাইভেটকার এবং ফেন্সিডিলসহ থানায় হস্থান্তর করা হয়েছে।