শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনামঃ

৮ম বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত এসএম রশিদুল হক পিপিএম

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি::

জানুয়ারী মাসের আইনশৃঙ্খলা রক্ষা, আসামি গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার ও সেবা দানে রংপুর রেঞ্জের সামগ্রিক কর্ম মুল্যায়নে সেরা হিসেবে পুরস্কৃত হয়েছেন লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম।

শনিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে রংপুর রেঞ্জের বিভাগীয় মহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য বিপিএম নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হকের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

৮ম বারের মত রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।

৮ম বারের মত রংপুর রেঞ্জের সেরা পুলিশ সুপার নির্বাচিত হওয়া প্রসঙ্গে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক সাংবাদিকদের বলেন, এ অর্জন লালমনিরহাট জেলাবাসীর। এ অর্জন লালমনিরহাট জেলা পুলিশ বাহিনীর। লালমনিরহাটকে অপরাধ মুক্ত একটি আদর্শ জেলা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com