মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

 ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবাসহ দোহারের সাইদুল আটক

 ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবাসহ দোহারের সাইদুল আটক

অনলাইন  নিউজ ডেস্ক ঃ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন আন্তর্জাতিক মাদক চোরাকারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়।

গতকাল সোমবার (৯ মার্চ) রাতে উপ-পরিচালক শামীম আহম্মেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত ব্যক্তির নাম সাইদুল ইসলাম (৩১)। তার বাড়ি ঢাকার দোহার এলাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিম বিমানবন্দর থানাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে ২য় তলার সি-২ বোর্ডিং ব্রিজ স্ক্যানিং মেশিনের সামনে অবস্থান গ্রহণ করে। ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নং-BS381-এর একজন যাত্রী বোর্ডিং ব্রিজের ০৫ নম্বর স্ক্যানিং মেশিন অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। আটক ব্যক্তির ব্যাগ তল্লাশি কার্বন এবং স্কচটেপ দ্বারা মোড়ানো পলিথিন প্যাকেটে লুকানো অবস্থায় মোট ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম জানান, সালাউদ্দিন নামের এক ব্যক্তি এই প্যাকেটটি তাকে দিয়েছেন। এই ইয়াবা ট্যাবলেটগুলো সৌদি আরবে অবস্থানরত নুরুল আমীনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। আটক সাইদুল আরো স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ইয়াবা সৌদি আরবে নিয়ে যায় এবং বিনিময়ে সৌদি আরব থেকে স্বর্ণ চোরাচালান করে বাংলাদেশে নিয়ে আসে।

​হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শিবনাথ কুমার সাহা বাদী হয়ে বিমানবন্দর থানায় এই বিষয়ে একটি মামলাটি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com