শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

২৩ বছর পর বিএনপির একক প্রার্থী

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাট-১ আসনে দীর্ঘ ২৩ বছর পর দলীয় প্রতীকে ভোট দিতে পাবে এমন সু-সংবাদে লালমনিরহাটের হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার বিএনপি’র নেতা-কর্মীরা সু-সংগঠিত হচ্ছে। গত সোমবার রাতে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ব্যারিষ্টার হাসান রাজীব প্রধানকে প্রার্থী হিসেবে ঘোষনা করার পর দুই উপজেলার নেতা-কর্মীর মাঝে আনন্দ-উল্লাসের পাশাপাশি মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনোনয়ন দাখিল করেন বিএনপি মনোনিত প্রার্থী ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান।

জানা গেছে, এ আসন থেকে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি নির্বাচিত হন হাসানুজ্জামান হাসান। এর পর থেকে দুইটি নির্বাচন জোটগত হওয়ায় এ আসনটি জামায়াতে ইসলামীকে ছেড়ে দেয় বিএনপি। ফলে বিএনপি’র নেতা-কর্মীদের ধানের শীষের পরির্বতে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হয়। দীর্ঘদিন ধরে এ আসনে নিজস্ব প্রার্থী ও প্রতীকের দাবী জানিয়ে আসছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। ফলে এ আসনে নির্বাচন করতে দলীয় মনোনয়ন তুলেন ব্যারিষ্টার হাসান রাজীব প্রধানসহ ৭ বিএনপি নেতা। গত সোমবার রাতে ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান ও হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়। ফলে এ আসনে বিএনপি’র নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন।

হাতীবান্ধা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমাদের দীর্ঘদিনের দাবী পুরুন হয়েছে। আমরা নিজস্ব প্রার্থী ও প্রতীক পেয়েছি। এবার নির্বাচনে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে সহজতর হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com