বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

২০০ টাকা চুরির অপবাদে ৯ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন

জয়পুরহাট প্রতিনিধিঃ দোকানের ক্যাশবাক্স থেকে ২০০ টাকা চুরির অপবাদে ৯ বছরের এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দোকানের মালিককে আটক করে পুলিশ।

শনিবার (০৯ অক্টোবর) বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ধনতলা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই শিশু একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। আটক বেলি বেগম ওই এলাকার আবু বক্করের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মামুদপুর ধনতলা বাজারের চা বিক্রেতা বক্করের স্ত্রী বেলি বেগম এলাকার এক মেয়েকে বাজারের পাশে একটি গাছে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। এ সময় বেলি অভিযোগ করে বলেন, মেয়েটি তার ক্যাশবাক্স থেকে দুইশ টাকা চুরি করেছে। তবে মেয়েটি টাকা চুরির কথা অস্বীকার করেছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, এক মেয়েকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর বেলিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সেইসঙ্গে নির্যাতনের শিকার ওই মেয়েকেও নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, বেলির দোকানের ক্যাশবাক্স থেকে দুইশ টাকা হারিয়ে যায়। পরে ওই মেয়েটিকে সন্দেহ করে দড়ি দিয়ে সজনে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com