সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে ১হাজার বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরন করেছেন কুড়িগ্রামের মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের সৌজন্যে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে চিলমারী উপজেলার যুগনী ভিটা ও নয়ারহাট এলাকায় ১হাজার বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরন করেন পুলিশ সুপার।
ত্রাণ বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, আমাদের মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। অসহায় মানুষদের সবসময় পাশে আছে জেলা পুলিশ।