সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

হেলাল সভাপতি – মতিয়ার সম্পাদক মধুখালীতে আরজেএফ এর কমিটি গঠন

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষিত করে সাংবাদিক গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সাংবাদিকদের নিয়ে মধুখালী উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
মধুখালী রেলগেটস্থ সেতু স্টুডিও ডিজিটাল এর অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক শাহজাহান হেলালের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে সাংবাদিক শাহজাহান হেলাল সভাপতি ও মতিয়ার রহমান মিঞাকে সাধারন সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য হলেন সহ সভাপতি মেহেদি হোসেন পলাশ, যুগ্ম সাধারন সম্পাদক সালহীন সোয়াদ সাম্মী , সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্ত্তী, অর্থ সম্পাদক অঞ্জন সাহা রানা ও দপ্তর ও প্রচার সম্পাদক রাজিব হোসেন।
এই কমিটি আগামী ৫ বছর মধুখালী উপজেলা শাখার সাংগঠনিক দায়ীত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com