শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশী যুবককে গুলি করে ধরে নিয়ে গেল বিএসএফ

হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশী যুবককে গুলি করে ধরে নিয়ে গেল বিএসএফ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে হাসিবুল আলম (২৪) নামে এক বাংলাদেশী যুবককে গুলি করে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ সদস্যরা।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর প্রধান পিলারের ৬ এস সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত হাসিবুল আলম ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরের দিকে হাসিবুলসহ কয়েকজন বাংলাদেশী নাগরিক নিজ দেশের ভূখণ্ডে, ৮৯৪ নম্বর প্রধান পিলারের ৬ এস সাব-পিলারের কাছে ঘাস কাটতে গিয়েছিলেন। এসময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার শীতলকুচি থানার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফের একটি টহল দল আকস্মিকভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। বিএসএফ সদস্যরা ঘাস কাটতে থাকা বাংলাদেশীদের ধাওয়া করে এবং কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে তারা হাসিবুল আলমকে লক্ষ্য করে গুলি চালায় এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে ভারতের দিকে ধরে নিয়ে যায়।

এ ঘটনার পর আনুমানিক বিকেল ৫টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বিএসএফ গুলিবিদ্ধ হাসিবুল আলমকে আগামীকাল (বৃহস্পতিবার) বিকেলে ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন। তবে বিজিবি আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেয়নি।

সীমান্তে বাংলাদেশী নাগরিককে গুলি করে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছিল। পতাকা বৈঠকে ফেরতের আশ্বাস আসায় কিছুটা স্বস্তি ফিরলেও হাসিবুল সুস্থ অবস্থায় ফিরে না আসা পর্যন্ত উদ্বেগ কাটছে না তার আত্মীয় ও এলাকাবাসীর মধ্যে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সীমান্তে বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবি বলেন, হাসিবুলের শরীরে গুলি লেগেছে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছেন। বিষয়টি ভারতীয় বাহিনী বিএসএফ স্বীকার করেছেন। তাকে ভারতের কুচবিহার জেলার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে তাকে ফেরতের আশ্বাস দিয়েছেন বিএসএফ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com