সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের আনন্দ শোভাযাত্রা

লালমনিরহাট প্রতিনিধি:
চলতি বছর ১১ এপ্রিল সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
শনিবার (৫ মে)আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রাসহ দিন ব্যাপি বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে।
হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউএনও আমিনুল ইসলাম, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা আ’লীগ সভাপতি বদিউজ্জামান ভেলু, বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক আমিনুর রহমান ও আলহাজ্ব নূরজ্জামান আহম্মেদ, প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল, আলহাজ্ব এমজি মোস্তফা, নূর মোহাম্মদ বাবলু, ইউপি চেয়ারম্যান নূরল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন প্রমূখ।
আলোচনা শেষে বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় শিক্ষাথীদের হাতে হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা যায়। স্কুল সরকারি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নানা শ্লোগান দেয়া হয়। বিকেলে বিদ্যালয় মাঠে এক মনোজ্ঞ সাংস্কুতিক অণুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com