শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

হাতীবান্ধায় ৫ ভুয়া শিক্ষার্থী বহিস্কার

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভুয়া পরীক্ষার্থী সেজে পিইসি পরীক্ষা দেয়ার অপরাধে ৫ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

রোববার (১৮ নভেম্বর) দুপুরে জেলার হাতীবান্ধা এস এস সরকারী উচ্চ বিদ্যালয়ের পিইসি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের বহিস্কার করেন কেন্দ্র সচিব রেজাউল করিম প্রধান জুয়েল।

ওই ঘটনায় বাড়াইপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক দাবিদার ও টংভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে ইউএনও সামিউল আমিন আটক করলেও পরে ছেড়ে দেয়া হয়েছে। হাবিবুর রহমান হাবিব বাড়াইপাড়া গ্রামের নাজমুল হুদার পুত্র বলে জানা গেছে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহেদা খাতুন নামে একজন মহিলা নিজেকে বাড়াইপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক বলে দাবী করে অভিযোগ করেন, তার মাদ্রাসার নাম ব্যবহার করে হাবিবুর রহমান হাবিব ৭ জন ভুয়া শিক্ষার্থী দিয়ে পিইসি পরীক্ষা দিচ্ছে। ওই ৭ জনের ৩ জন স্থানীয় শাহ গরিবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ৪ জন হাতীবান্ধা সিনিয়র আলিম মাদ্রাসার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থী। পরে কেন্দ্র পরিদর্শন করে ওই ৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত ও ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ ঘটনায় সোহেল রানা, মাইদুল ইসলাম, মাসুদ রানা, কুহিলী খাতুন, মুন্নি আক্তার নামে ৫ জন শিক্ষার্থীকে বহিস্কার করেন কেন্দ্র সচিব রেজাউল করিম প্রধান জুয়েল। ওই মাদ্রাসার প্রধান শিক্ষক দাবীদার হাবিবুর রহমান হাবিবকে আটক করে পুলিশে দেয় ইউএনও সামিউল আমিন। পরে তার মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান আলীকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com