বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শিরোনামঃ

হাতীবান্ধায় ১০ বছরের শিশু ধর্ষন, ধর্ষকের বাবা গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায় কাজলী নামে ১০ বছরের এক শিশুকে ধর্ষন করেছে একই এলাকার ভুট্টা ব্যবসায়ী লাজু (৩২) নামে এক লম্পট। এ ব্যাপারে ধর্ষকের বাবাকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে উপজেলার দক্ষিন পারুলিয়ার জেলে পল্লিতে এ ঘটনা ঘটে।

লম্পট লাজু ঐ এলাকার রাজ্জাক খলিফার ছেলে। শিশুটি একই এলাকার জেলে রশিদুল ইসলামের মেয়ে।

শিশুটির বাবা রশিদুল ইসলাম জানায়, প্রতিদিনের মতো সোমবারও রাতের খাবার খেয়ে স্বামী স্ত্রী বাড়ির পাশে দোকানে পান খেতে যায়। এই সুযোগে ওৎ পেতে থাকা লম্পট লাজু ঘরে প্রবেশ করে তাদের ঘুমন্ত শিশু সন্তানকে ধর্ষন করে। এ সময় মেয়ের আর্তচিৎকারে তারা বাড়িতে আসলে লম্পট লাজু তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগীতায় রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে হাতীবান্ধা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করে। পরে রাত ২টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

পারুলিয়া ইউপি চেয়ারম্যান শফিউল আলম রোকন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি জানার পর পরই থানায় অবগত করা হলে পুলিশ এসে ধর্ষককে না পেয়ে ধর্ষকের বাবা রাজ্জাক খলিফাকে ধরে নিয়ে যায়।

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) উমর ফারুক বলন, বিষয়টি জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠালে ধর্ষক পালিয়ে যায়। পরে ধর্ষকের বাবাকে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো থানায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com