শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

হাতীবান্ধায় স্কুল ছাত্রী অপহরন, থানায় অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মোজাম্মেল হোসেন উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর স্কুল ছাত্রী অপহরনের এক মাসেও উদ্ধার হয়নি।

শুকবার (১০ মে) বিকেলে এ ঘটনায় ওই ছাত্রীর মা জাহানারা বেগম হাতিবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অপহরনের শিকার ওই দশম শ্রেণীর ছাত্রী উপজেলার ৩নং ওয়ার্ড পশ্চিম সারডুবি গ্রামের মৃত রফিকুল ইসলাম ও জাহানারা বেগমের মেয়ে।

ওই ছাত্রীর মা জাহানারা বেগম অভিযোগে প্রকাশ করেন, আমার মেয়ে রোজিনা (১৬) মিলন বাজার মোজাম্মেল হোসেন উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী ছিল। গত ১১ এপ্রিল স্কুলের বিরতির পর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার স্কুলে যাওয়ার পথে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়ক থেকে আসামী রমজান আলী আমার মেয়েকে একটি অটো ইজিবাইকে উঠিয়ে অপহরন করে নিয়ে যায়। স্কুল ছুটির পর আমার মেয়েকে না পেয়ে অনেক খোজাখুজি করতে থাকি। পরে স্থানীয়দের নিকট থেকে জানতে পাই কে বা কাহারা আমার মেয়েকে অপহরন করেছেন। প্রায় এক মাস অনেক খোজাখুজির পর জানতে পারি উপজেলার পুর্ব সিন্দুর্ণা গ্রামের আজিম উদ্দিন ভান্ডারের ছেলে রমজান আলী (২৫) দুই সন্তানের জনক তার মেয়েকে অপহরন করে নিয়ে আটকে রেখেছে। তাই দেরীতে হলেও তিনি শুক্রবার বিকেলে হাতীবান্ধা থানায় একটি অপহরনের অভিযোগ দায়ের করি। যদিও এর একটি সাধারন ডায়েরী করা হয়েছিল।
ওই ছাত্রীর মা জাহানারা বেগম বলেন, আমার মেয়েকে অপহরন করে বিক্রি করতে পারে। আমি অসহায়, আমাকে সাহায্য করার মতো কেউ নাই। পুলিশ প্রশাসনের সহযোগীতায় তিনি তার মেয়েকে ফেরত চান। এর আগে সবার সহযোগিতা চেয়েছি পাইনি। আজ স্কুল শিক্ষককে সাথে নিয়ে গিয়ে থানায় অভিযোগ করেছি।

মোজাম্মেল হোসেন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, ছাত্রী উদ্ধারের জন্য হাতীবান্ধা ওসির কাছে লিখিত অভিযোগ করেছি। তিনি আরও বলেন, ছাত্রী উদ্ধার না হলে মিলন বাজারে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করা হবে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত), নজির হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ থানায় পাওয়া গেছে। ওসি স্যার ছুটিতে আছেন। তিনি আগামীকাল আসলেই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে ওই ছাত্রীকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com