সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

হাতীবান্ধায় শীর্ষ মাদক কারবারির তালিকায় নাম প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে পত্রিকায় লালমনিরহাটের হাতীবান্ধার শীর্ষ ৬ মাদক কারবারির নামের তালিকা প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ মে) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করেন হাতীবান্ধা উপজেলা পশ্চিম বেজ গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র হাফিজুল ইসলাম ও একই উপজেলার বাড়াইপাড়া গ্রামের মৃত রফিক উদ্দিনের পুত্র সিরাজুল ইসলাম।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাফিজুল ও সিরাজুল বলেন, মাদকের সঙ্গে আমাদের কোন সর্ম্পক নেই। অথচ দু’টি জাতীয় দৈনিকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে আমাদের নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা অসত্য, মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সঠিক তদন্তের দাবী জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com