সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

হাতীবান্ধায় শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক আটক

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে সোহেল রানা (১৮) নামে এক যুবককে গ্রেফতার করছে পুলিশ।
শনিবার(৩০ জুন) দুপুরে উপজেলার সিংগিমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই গ্রামের বজলে রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সিংগিমারী গ্রামের প্রি কিন্ডার গার্টেন স্কুলের প্লে গ্রুপের ক্ষুদে এ শিক্ষার্থী শুক্রবার বিকেলে বাড়ির উঠানে খেলছিল। এসময় শিশুটির প্রতিবেশী লম্পট সোহেল রানা চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নেয়। তার বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে।
এ সময় শিশুটির আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে লম্পট সোহেল রানা শিশুটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে শিশুটির বাবা বাদি হয়ে শনিবার সকালে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করলে দুপুরে থানা পুলিশ লম্পট সোহেল রানাকে গ্রেফতার করে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com