বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ

হাতীবান্ধায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী মোক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ সোবাহানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ থেকে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহেদুজ্জামান অসুস্থ থাকায় বিদ্যালয়ে যেতে পারেন না। এ জন্য তার পরিবর্তে দুই নারীকে প্রক্সি শিক্ষক নিয়োগ দেওয়া হয়।

তাদের মধ্যে একজনকে অশালীন প্রস্তাব দেন এম এ সোবাহান। এতে ওই নারী রাজি না হওয়ায় তাকে বিদ্যালয় থেকে অব্যাহতি দিয়ে তার পরিবর্তে আলী আকবর রানা নামে একজনকে প্রক্সি শিক্ষক হিসেবে নেওয়া হয়।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘সংসারে অভাবের কারণে ১ হাজার ৫০০ টাকায় প্রক্সি শিক্ষক হিসেবে কাজ শুরু করি। সোবাহান স্যার আমাকে প্রায় সময় কু-প্রস্তাব দিতেন। শুধু তাই নয়, বিদ্যালয়ের নিচতলার কক্ষে আমাকে একা পেয়ে যৌন হয়রানি করেন।’

অভিযুক্ত শিক্ষক এম এ সোবাহান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রাশেদার সব কথাই মিথ্যা ও ভিত্তিহীন। তাকে বিদ্যালয় থেকে অব্যহতি দেওয়ায় সে আমাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সব কথা বলে বেড়াচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com